October 29, 2026, 7:14 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

আফজাল শরীফ

 

আফজাল শরীফ বকশীগঞ্জ প্রতিনিধি

 

 

গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে জামালপুরের বকশীগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা কর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকালে এনসিপির উপজেলা ও পৌর শাখার উদ্যোগে হামলার প্রতিবাদে কামারপট্টি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । মিছিল শেষে পুরাতন বাস স্ট্যান্ড মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন নেতা কর্মীরা।
এঘটনার প্রতিবাদে বক্তব্য রাখেন এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, যুগ্ন সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, পৌর শাখার প্রধান সমন্বয়কারী আল মামুন, পৌর যুগ্ন সমন্বয়কারী এডি মোস্তাক আহাম্মেদ, এনসিপি নেতা সুলতানুস সালেহিন ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী আবু যাইদ অপু।
এসময় বক্তারা গোপালগঞ্জের ঘটনায় সকল জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
বক্তারা আরও বলেন, প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হোক। গোপালগঞ্জ অপরাধীদের আতুর ঘর হয়ে থাকবে এরকম গোপালগঞ্জ আমরা চাই না।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন