মোঃ এনামুল হক খোকন পাটোয়ারী
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, মসজিদের জেনারেটরের বিদ্যুতের তার নিয়মবহির্ভূতভাবে কলা গাছের সঙ্গে পেঁচিয়ে প্রায় আধা কিলোমিটার এলাকায় সংযোগ দেওয়া হয়েছিল। তারা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ আছে। মরদেহ উদ্ধারের পর কেউ দ্রুত সেই বিদ্যুতের তার কেটে ফেলেছেন বলেও অভিযোগ ওঠেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, মঙ্গলবার রাত প্রায় ১০ টার সময় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তার দুই হাত ও বুকে বিদ্যুতায়িতের আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়েই মারা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট আসলে যানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
www.daynik36july.com