শওকতুল ইসলাম -চকরিয়া প্রতিনিধি
গত সোমবার(১৪ জুলাই)দুপুর পরবর্তী সময়ে দুদকের একটি টিম দুদকের সহকারী পরিচালক(কক্সবাজার) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সরকারি হাসপাতালের অনিয়ম পরিদর্শনে আসে।
দুদক সহকারী পরিচালক(কক্সবাজার) সাখাওয়াতের নেতৃত্বে গঠিত টিম হাসপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শন ও অভিযোগ তদন্তের পর সাংবাদিকদের জানান কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও খাবার মানের সামান্য অনিয়ম পেলেও বাকিঅভিযোগ গুলোর সত্যতা মেলেনি।
স্হানীয় সাংবাদিক দুদক সহকারী কমিশনারকে এম্বুলেন্স বাণিজ্য ও দালালচক্রের বিষয়ে জানতে চাইলে তিনি জানান এবিষয়ে তার কাছে অভিযোগ নেই।অভিযোগের সত্যতা সাপেক্ষে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণের সুপারিশ করা হবে।
তিনি আরও জানান হাসপাতালে ৪ জন ডাক্তার ডিউটি রোস্টার অনুযায়ী উপস্থিতি নিশ্চিত রয়েছে।দুদক টিম হাসপাতালে ভর্তিরত রোগীদের সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শুনেন।
চকরিয়া সরকারী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নুল আবেদন জানান কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদক টিম অভিযানে আসলেও তেমন কোন অভিযোগের সত্যতা মিলেনি।মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাবারের মান নিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান এসব বিষয়েও তেমন অভিযোগ নেই।সামান্য ত্রুটিবিচ্যুতি সব জায়গায় থাকে।সামনে থেকে এসব ত্রুটিদূরীকরণে পদক্ষেপ জোরদার করা হবে।
দুদকের অভিযানকে স্বাগত জানিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান দুদকের অভিযান চলমান থাকলে কেউ আর অনিয়ম ও দুনীতি করার সাহস করবে না।প্রতিষ্ঠানিক অনিয়ম ও দুনীতিরোধে সবাইকে সজাগ ও অভিযান চলমান রাখারও আহবান জানান তারা।