শওকতুল ইসলাম
প্রতিনিধি চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় শ্মশান থেকে সুমন বড়ুয়া (২৯) নামে এক রাজমিস্ত্রী সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের বড়ুয়া পাড়ার শ্মশান থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়,তারা রাত ১০ দিকে শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় একটি লাশ দেখতে পায়।পরে লাশের খবর এলাকায় ছড়িয়ে পরলে সবাই আতংকিত হয়ে পড়ে এবং বিষয়টি পুলিশকে জানায়।
নিহত সুমন বড়ুয়া ওই ইউনিয়নের দক্ষিণ বাজার বড়ুয়া পাড়ার সচিন্দ্র বড়ুয়ার ছেলে।
নিহত সুমন বড়ুযার মা আরতি বালা দৈনিক ৩৬ জুলাইকে জানান
সকালে স্থানীয় একটি শ্মশানের নির্মাণ কাজে গেলে দুপুরে বাড়িতে খাবার খেতে আসার কথা থাকলেও সে আসে নাই। সন্ধ্যার পরও ঘরে না ফেরায় তার মোবাইলে ফোন দিলে রিসিভ করেনি। পরে রাত সাড়ে ১০টার দিকে শ্মশানে তার লাশ পড়ে থাকার খবর আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, লাশের মুখের ডান পাশে আঘাতের চিহ্ন ছিল তবে অন্য কোথাও আঘাতের তেমন চিহ্ন ছিল না।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঐ দিকে তার মৃত্যুর খবরে এলাকা ও আত্নীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা তার মৃত্যু সঠিক তদন্তের দাবি জানান।ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া না গেলেও জিজ্ঞাসাবাদের জন্য অপর রাজমিস্ত্রী মোস্তাহেরকে থানায় আনার খবর পাওয়া গেছে
www.daynik36july.com