শওকতুল ইসলাম চকরিয়া প্রতিনিধি
দৈনিক৩৬জুলাই
সম্প্রতি মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে সারাদেশে উত্তাপ্ত পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকান্ডের সাথে বিএনপির অঙ্গসংগঠন
যুবদলের অনেক নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া গেছে।যার দায়ভার বিএনপির কাঁধে বর্তাছে।হত্যাষঞ্জের পর থেকে বিএনপির হাইকমান্ড সর্বোচ্চ সর্তক অবস্হায় রয়েছে।চাঁদাবাজি,টেন্ডার বাজিসহ যারা দলীয় পদ পদবি ব্যবহার করে বিভিন্ন অনিয়ম,দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহার করবে দল তাদেরকে স্হায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।তারই ধারাবাহিকতায় চকরিয়া উপজেলা বিএনপি তার নেতাকর্মীদের সর্বোচ্চ সর্তকবার্তা দিয়েছে।
ভেরিফাইড ফেইসবুকে দেওয়া এক বিবৃতিতে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক ও সদস্য সচিব মোবারক আলী জানান চাঁদাবাজি-টেন্ডারবাজি, মাদক, অবৈধভাবে বালু উত্তোলন ও বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে যারা জড়িত, সবাইকে চূড়ান্ত সতর্ক করে বলেন
যারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এসব কর্মকান্ড চালাবে আমাদের সাথে রাজনীতি করার সুযোগ তাদের থাকবে না।
এই কাজের সাথে জড়িত কারও রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয়া হবে না। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এমনকি এসবকা্ন্ডে সম্পৃতার প্রমাণ মিললে দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে স্হায়ী বহিষ্কারেরও সুপারিশ করা হবে।
দলীয় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চকরিয়া সুশীল সমাজের প্রতিনিধিরা।
তাদের মতে এমন পদক্ষেপ দলের ভাবমূর্তি ত্বরান্বিত করবে
www.daynik36july.com