October 29, 2026, 5:12 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নিজের কামাই নিজে খাই— বলে পদত্যাগ বাঙলা কলেজ ছাত্রদল নেতার

নাজমুল ইসলাম সাকিব
Oplus_0

 

বাঙলা কলেজ প্রতিনিধি :মো:নাজমুল ইসলাম ছাকিব

 

নিজের কামাই নিজে করে খাই। তোদের মতো কতিপয় জাওরার কারণে নিজের বাবা-মাকে গালি শুনে গুনাহ কামাতে চাই না। রাজনীতির মাইরে বাপ।’ এ ধরনের কড়া ভাষায় ক্ষোভ উগরে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও প্রিন্সিপাল আবুল কাশেম হল শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি রাসেল মিয়া।

শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দেন। রাসেল মিয়া লিখেছেন, ‘আমি নিজের পরিশ্রমের ফল নিজের মতো করে খেতে চাই। তোদের মতো কিছু সুবিধাভোগী নেতার কারণে বাবা-মায়ের মুখে গালি শুনে আর গুনাহ কামাতে চাই না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে নিজেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিলাম।’

 

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রাসেল মিয়া গণমাধ্যমকে বলেন, ‘যে আদর্শ আর নীতি বুকে ধারণ করে ছাত্রদলে যোগ দিয়েছিলাম, সেই পথে চলতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনার আমলে বহুবার নির্যাতনের শিকার হয়েছি, মজলুম হিসেবে পরিচিত ছিলাম। অথচ আজ কিছু দুষ্কৃতিকারীর কারণে প্রিয় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। জনসম্মুখে যখন এসব অপকর্মের দায় নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়, তখন কোনো জবাব থাকে না।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদল করার কারণে আমার শিক্ষাজীবনের একটি বছর ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ একজন ত্যাগী কর্মী হিসেবে কোনো স্বীকৃতি বা মূল্যায়ন পাইনি।’

 

এ বিষয়ে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, ‘রাসেল মিয়া দীর্ঘদিন ধরে সাংগঠনিক কোনো কর্মসূচিতে ছিলেন না। পদত্যাগ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

তাঁর পদত্যাগের খবরে ক্যাম্পাসজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে ‘সাহসী পদক্ষেপ’ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন