🖊️ নাজমুল হাসান | নরসিংদী প্রতিনিধি | ১২ জুলাই ২০২৫
নরসিংদীর প্রাণকেন্দ্র বড় বাজারে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন সাধারণ ব্যবসায়ীরা।
শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় বাজারের সব দোকানপাট বন্ধ রেখে শত শত ব্যবসায়ী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা অভিযোগ করেন, কিছু চিহ্নিত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে আসছে। চাঁদা না দিলে তাদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং মারধরের ঘটনা ঘটছে বারবার।
বক্তারা স্পষ্টভাবে বলেন—
“এরা শুধু চাঁদাবাজ না, বাজারের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টকারী। প্রশাসন যদি ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে।”
বিক্ষোভ থেকে ঘোষণা আসে:
বাজারের প্রতিটি দোকানে একটি করে বাঁশি ও লাঠি রাখতে হবে, যাতে সন্ত্রাসীদের হামলার সময় তাৎক্ষণিকভাবে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলা যায়।
সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার।
বক্তব্য রাখেন—
বিক্ষোভ চলাকালীন পুরো বাজারজুড়ে ছিল উত্তেজনা ও সচেতন উপস্থিতি।
নরসিংদী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে।
🔗 আরও আপডেট পেতে চোখ রাখুন: www.daynik36july.com
আপনি যদি এই ঘটনার প্রত্যক্ষদর্শী হন বা প্রমাণ দিতে পারেন, আমাদের ইনবক্স করুন। নাগরিক সাংবাদিকতা শক্ত হোক