October 27, 2026, 2:55 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা, মামলা রুজু, প্রতারক গ্রেফতার এবং মোবাইল ফোন উদ্ধার।

রিপোর্টারের নাম

 

বিশেষ প্রতিনিধি।
দৈনিক ৩৬, জুলাই যাত্রাবাড়ী ঢাকা।

আসামি লাবু কাজী (৩৩), পিতা- অজ্ঞাত, সাং-কোনাপাড়া, থানা-যাত্রাবাড়ী, জেলা-ঢাকা নিজেকে *যাত্রাবাড়ী থানার পুলিশের সেকেন্ড অফিসার হিসেবে পরিচয় দিয়া বাদীর ব্যবহৃত আইফোন, যাহার মডেল ১৬ প্রো ম্যাক্স, যাহার মূল্য অনুমান ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার) টাকা প্রতারণা করিয়া নিয়ে নেয়।

এছাড়াও তোতা মিয়া (৩৮) এর নিকট হতে আসামী লাবু কাজী নিজেকে পুলিশ পরিচয় দিয়া ভিকটিম উদ্ধারের কথা বলিয়া নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং জনৈক মিলনকে থানা হইতে ছাড়িয়া দেওয়ার কথা বলিয়া মিলনের ভাই মো: সালাম (৪৮) এর নিকট হইতে যাত্রাবাড়ী থানার সেকেন্ড অফিসার পরিচয় দিয়া নগদ ১৫,০০০/- (পনের হাজার) টাকা* আত্মসাৎ করে। এছাড়াও আসামী লাবু কাজী থানার আশেপাশের ফলের দোকান, আবাসিক হোটেল, ফুটপাতের দোকান ও আড়ৎ সহ বিভিন্ন জায়গা হইতে নিজেকে পুলিশ পরিচয় দিয়া অবৈধ ভাবে টাকা পয়সা আত্মসাৎ করিয়া আসিতেছিল। গোপন সংবাদ এর ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামীর নিকট হইতে বাদীর মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
যাত্রাবাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ,
জনাব, রাজু আহমেদ জানিয়েছেন
আইনগত ব্যবস্থা গ্রহণের বিন্দুমাত্র ত্রুটি হবে না।

যাত্রাবাড়ী মডেল থানা।
ডিএমপি, ঢাকা।



আমাদের পেজ লাইক করুন