June 19, 2026, 2:42 pm
শিরোনাম :
নাসিরনগরের বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​ চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত, ‎ ব্যক্তিগত ছবি নেট দুনিয়ায় ছড়িয় দেওয়ায় স্কুল ছাত্রীর মৃত্যু: বেঙ্গল ইসলামী লাইফ: বিপদে এক বিশ্বস্ত বন্ধু! কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ সুমি আক্তারের আকুতি: “আমগোর জীবন গেলে যাক, বাচ্চা দুইডারে বাচাইন” নাসিরনগরের শতবর্ষী মহাখাল সেতু এখন সেতু নয়, যেন মৃত্যুফাঁদ, নাসিরনগরে অটোরিকশার চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু, সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার। সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেবর-ভাবীর পরকীয়ার জেরে দু’জনই কারাগারে
নোটিশ :

চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত, ‎

মোঃ সাইফুল ইসলাম

‎‎নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,

‎স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, স্টাফ রিপোর্টার সালেহ কায়সার এবং বগুড়া জেলা প্রতিনিধি শামস মাহমুদ তুষারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা এ মামলাকে উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেন।

‎বক্তারা আরও বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং অনিয়ম-দুর্নীতির তথ্য জনগণের সামনে তুলে ধরা। কিন্তু সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে তা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন অগ্রযাত্রা প্রতিদিন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ইয়াসিন মাহমুদ, সাংবাদিক সোহাগ মোল্লা, হারুন আল রশীদ, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নাসিরনগর উপজেলা প্রতিনিধি খ,ম,জায়েদ হোসেন, সজিব হাসান, সিরাজ, কিবরিয়া, নুরুল হুদা, ইসমাইল, আরিফসহ স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

‎বক্তারা অবিলম্বে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।



আমাদের পেজ লাইক করুন