June 19, 2026, 2:40 pm
শিরোনাম :
নাসিরনগরের বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​ চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত, ‎ ব্যক্তিগত ছবি নেট দুনিয়ায় ছড়িয় দেওয়ায় স্কুল ছাত্রীর মৃত্যু: বেঙ্গল ইসলামী লাইফ: বিপদে এক বিশ্বস্ত বন্ধু! কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ সুমি আক্তারের আকুতি: “আমগোর জীবন গেলে যাক, বাচ্চা দুইডারে বাচাইন” নাসিরনগরের শতবর্ষী মহাখাল সেতু এখন সেতু নয়, যেন মৃত্যুফাঁদ, নাসিরনগরে অটোরিকশার চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু, সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার। সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেবর-ভাবীর পরকীয়ার জেরে দু’জনই কারাগারে
নোটিশ :

ব্যক্তিগত ছবি নেট দুনিয়ায় ছড়িয় দেওয়ায় স্কুল ছাত্রীর মৃত্যু:

মোঃমামুন হাওলাদার শিমুল

ইন্দুরকানী উপজেলা প্রতি নিধি :

পিরোজপুরের জিয়ানগরে সুমাইয়া আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়ার পর স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর-গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার বারইখালী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং চর-গাজীপুর গ্রামের মো. মামুন শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়ার সঙ্গে একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ সম্পর্কের কিছু অশ্লীল ব্যক্তিগত ছবি স্থানীয় সিয়াম নামে এক যুবকের মোবাইল ফোনে সংরক্ষিত ছিল বলে অভিযোগ রয়েছে। পরে সিয়াম ওই ছবিগুলো রিয়াজ নামে আরেক যুবককে দেখায়। পরবর্তীতে রিয়াজ সবাইকে জানিয়ে দেয়।

বিষয়টি নিয়ে সিয়াম ও রিয়াজসহ কয়েকজন যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। এগুলো এলাকায় ছড়িয়ে পড়লে সুমাইয়া ও তার পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়।

পরিবারের সদস্যদের দাবি, ঘটনাটি জানাজানি হওয়ার পর সুমাইয়ার বাবা তাকে বকাঝকা করেন। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে ঘরে থাকা উকুননাশক ওষুধ পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনরা তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।



আমাদের পেজ লাইক করুন