October 28, 2026, 7:15 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক

মোঃ সাইফুল ইসলাম

 

‎নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,
‎
‎ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় নিজের-১৫ বছর বয়সী মেয়ে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।
‎গত মঙ্গলবার-(১৯ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
‎
‎গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম জেলার নাসিরনগর উপজেলার নূরপুর পাঁচবাড়ী এলাকার সিরাজ মিয়ার ছেলে।তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ছয়ঘরিয়া পাড়ার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছিলেন।
‎
‎মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত-১৬ মে শনিবার রাত আনুমানিক-১১টা,৫০ মিনিটের দিকে ভিকটিম কিশোরী তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার পিতা রফিকুল ইসলাম কৌশলে রুমে প্রবেশ করে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ভিকটিম চিৎকার শুরু করলে রফিকুল তাকে হত্যার ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
‎
‎পরবর্তীতে গত-১৮ মে সোমবার সকাল-১০টার দিকে ভিকটিমকে পুনরায় একা পেয়ে রফিকুল ইসলাম ফের ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভিকটিম জীবন বাঁচাতে দ্রুত ঘর থেকে দৌড়ে নিচে নেমে আসে এবং আশেপাশের লোকজন দের বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় ভিকটিম বিষয়টি পুলিশকে অবহিত করলে
‎
‎এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে তার পিতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন।
‎
‎ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,”ভুক্তভোগী কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করেন।
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের আদেশে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করেন। ওসি আরও জানায় অত্র এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে এবং ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছেন।



আমাদের পেজ লাইক করুন