October 28, 2026, 5:19 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগরে সন্ধ্যা ৭টার সরকারি নির্দেশনা উপেক্ষা, রাতেও খোলা অধিকাংশ দোকানপাট

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,
‎
‎ব্রাক্ষণবাড়ীয়ার নাসিরনগরের বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে সন্ধ্যার পরও অধিকাংশ দোকানপাট খোলা।
‎বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি সেবা ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার কথা থাকলেও নাসিরনগরে তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং নির্দেশনা অমান্য করে রাত পর্যন্ত চালু রাখা হচ্ছে অধিকাংশ দোকানপাট।
‎
‎সন্ধ্যা সাড়ে ৭টার পর সরেজমিনে নাসিরনগর সদরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বেশিরভাগ দোকান পাট আগের মতোই খোলা রয়েছে। বিশেষ করে নাসিরনগর কমপ্লেক্স মসজিদের সামনের হাজী রমজান আলী মার্কেট, থানা রোড়, কোট রোড়, আনন্দপুর মোড়, কলেজ মোড়, পিটিএ সুপার মার্কেটের সামনে ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক চিত্র চোখে পড়ে। ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও ছিল লক্ষণীয়।
‎
‎সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
‎সচেতন মহলের মতে, বিদ্যুৎ সাশ্রয়ের এই গুরুত্বপূর্ণ সময়ে নির্দেশনা কার্যকর না হলে সংকট আরও তীব্র থেকে তীব্রতর হতে পারে।
‎
‎এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে। ফলে নির্দেশনা বাস্তবায়নে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।



আমাদের পেজ লাইক করুন