October 27, 2026, 5:53 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রিহ্যাব নির্বাচন সামনে: ‘জাগরণ প্যানেল’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার

ষ্ট্যাফ রিপোর্টার,

বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব) নির্বাচন ২০২৬–২০২৮ ঘিরে নতুন নেতৃত্বের বার্তা নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘জাগরণ প্যানেল’। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই আবাসন খাত গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরে প্যানেলটি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
প্যানেলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রয়েছেন রিহ্যাবের প্রতিষ্ঠাতা সদস্য মোকাররম হোসেন খান (ব্যালট নং–০২)। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ (ব্যালট নং–০৬)। তারা সংগঠনকে আরও সক্রিয় ও সদস্যকেন্দ্রিক করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মোকাররম হোসেন খান জানান, একটি কার্যকর ও জবাবদিহিমূলক রিহ্যাব গড়ে তোলা তাদের অগ্রাধিকার। একই সঙ্গে সদস্যদের স্বার্থ রক্ষা এবং দেশের আবাসন খাতকে শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন—
ভাইস প্রেসিডেন্ট–১: এ.এম. মহিব উদ্দিন (০৮)
ভাইস প্রেসিডেন্ট–২: এস.এম. জাহিদুল ইসলাম (১৩)
ভাইস প্রেসিডেন্ট–৩: মোঃ রেজাউল করিম খান (১৫)
ভাইস প্রেসিডেন্ট (অর্থ): মোঃ শাহাদাত হোসেন (২০)
পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—
মোঃ রেজওয়ানুল হক (৩৪),
ড. ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন সিকদার মনজু (৪৩),
মোঃ আক্তার হোসেন (৪৯),
মোঃ আলী হোসেন (৬৫),
মোঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬),
এস. এমদাদ হোসেন (৫২) এবং
মোঃ ওবাইদুর রহমান তালুকদার (৬২)।
প্যানেল নেতারা জানিয়েছেন, সদস্যদের আস্থা ফিরিয়ে আনা এবং আবাসন খাতের টেকসই উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই তাদের লক্ষ্য।



আমাদের পেজ লাইক করুন