October 28, 2026, 7:09 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, অস্ত্র ও গাড়ি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ অভিযান জোরদার করেছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় চকরিয়া থানার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে।

বুধবার (১৮ মার্চ ২০২৬) ভোর রাত আনুমানিক ১টা ২০ মিনিটে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতিকালে একদল দুর্বৃত্তকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ঘটনাস্থল থেকে ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুর্শিদা বেগম (৩৫) ও ইসমত আরা (৩৮) নামের চারজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি একনলা এলজি বন্দুক, একটি দুনলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, একটি হাইয়েস গাড়ি, দুটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, দুটি গ্রিল বা তালা কাটার মেশিন, একটি লোহার পোড়াবাড়ি, একটি হাতুড়ি, একটি রাম দা এবং একটি কাঠের বাটযুক্ত চাকু উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত আলামতসমূহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



আমাদের পেজ লাইক করুন