October 27, 2026, 5:53 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়তে চান বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম মুরাদ।

লক্ষ্মীপুর প্রতিনিধি, মোঃ শাহপরান আরিফ

লক্ষ্মীপুর প্রতিনিধি
মোঃ শাহপরান আরিফ

আসন্ন রায়পুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে বইছে নতুন হাওয়া। এবার মেয়র পদে প্রার্থী হিসেবে নিজের আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম মুরাদ। ইতোমধ্যে তিনি পৌরসভার সাধারণ মানুষের দোয়ার ও আশীর্বাদ কামনা করে গণসংযোগ শুরু করেছেন।

মোঃ সাইফুল ইসলাম মুরাদ রায়পুর বাজারের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘রায়পুর বাজার বণিক সমিতি’র সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি মেসার্স হায়দর এন্টারপ্রাইজ-এর পরিচালক এবং আমেনা আকবর ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রায়পুর পৌরবাসীসহ দেশ ও প্রবাসে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মানবতার বিশ্বাসে সুখে-দুখে আমি সবসময় রায়পুরবাসীর পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। রায়পুর পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত এবং জনবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি আগামী নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”

এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সাইফুল ইসলাম মুরাদ একজন ক্লিন ইমেজের মানুষ এবং সফল ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত। করোনাকালীন সময়সহ বিভিন্ন দুর্যোগে তার সমাজসেবামূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের নজর কেড়েছে। রায়পুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে তার এই ঘোষণা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।

প্রচারণায় তাকে ‘রায়পুর পৌরবাসীর’ আস্থার প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। স্থানীয় সচেতন মহলের মতে, সাইফুল ইসলাম মুরাদের মতো উচ্চ শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্ব রায়পুর পৌরসভার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।



আমাদের পেজ লাইক করুন