মোঃ রফিকুল ইসলাম
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি
সাম্প্রতিক ঘটে যাওয়া মিডফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে, পাথর মেরে, হত্যা করে তার লাশ ঘিরে চলছে যুবদলের কর্মীদের বুনো উল্লাস” এঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনাব তারেক রহমানকে হুশিয়ারী করে সরজিস আলম বলেন—
“আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। যে নিয়মে আওয়ামীলীগের করা হ-ত্যার দায় খু-নী হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীদের করা খু-নের দায় আপনার উপরেও বর্তায়।
মিডফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে, পাথর মেরে, হত্যা করে তার লাশ ঘিরে চলছে যুবদলের কর্মীদের বুনো উল্লাস। এই দৃশ্য আইয়ামে জাহেলিয়া যুগের বর্বরতার কথা স্মরণ করায়।
এজন্য বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই।
আগের দিন আর নাই, জনাব।
এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে ছেড়ে দিবে না।
এঘটনার কারনে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়!!
তথ্য অনুসন্ধানঃ
মোঃ রফিকুল ইসলাম
উপজেলা প্রতিনিধিঃ
“দৈনিক ৩৬ জুলাই”
দোয়ারাবাজার, সুনামগঞ্জ