October 29, 2026, 7:14 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

যাত্রাবাড়ীতে যুবকের পরিত্যক্ত লাশ উদ্ধার

মোঃ তৌসিফ হোসাইন হারুন ফরাজি, বিশেষ প্রতিনিধি, দৈনিক ৩৬ জুলাই, ঢাকা

মোঃ তৌসিফ হোসাইন হারুন ফরাজি
বিশেষ প্রতিনিধি, দৈনিক ৩৬ জুলাই, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক যুবকের পরিত্যক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের সময় যাত্রাবাড়ী থানার পাশের সিটি কর্পোরেশন মাছের আড়ৎ এর সামনে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মেহেদী হাসান অপু (ওরফে বড় অপু) বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের পায়ের রগ কাটা অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাস্থলের স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, অপুকে প্রায়ই মাছের আড়ৎ এলাকার আশপাশে ঘোরাফেরা করতে দেখা যেত, তবে তার স্থায়ী ঠিকানা সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি। স্থানীয় সূত্রে আরও জানা যায়, তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে রাজু আহমেদ, অফিসার ইনচার্জ (ওসি), যাত্রাবাড়ী থানা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,

“এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযান চলমান থাকবে এবং জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



আমাদের পেজ লাইক করুন