রায়হান শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, শুক্রবার
বাগেরহাট:
বিএনপির চিতলমারী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আজ শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করা হয়েছে। সম্মেলনের শুভ সূচনা করেন কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। সকাল থেকেই উপজেলা সদরে নেতাকর্মীদের ঢল নামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাগেরহাট-১ আসনের গণমানুষের নেতা জনাব অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান (দিপু)। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
> “বিএনপি কখনো দুর্নীতির ধার ধারে না, বরং জনগণের অধিকার রক্ষাই আমাদের রাজনীতির মূলমন্ত্র।”
তিনি আরও বলেন,
> “ধানের শীষ আজও গণমানুষের আশা-ভরসার প্রতীক। যারা সত্যিকারের পরিবর্তন চান, তারা মাঠে আছেন, থাকবেন, এবং বিজয় ছিনিয়ে আনবেন।”
উপস্থিত ছিলেন আরও—
কেন্দ্রীয় ও জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ
বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী
ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন পর এমন গণজমায়েত চিতলমারী উপজেলায় নতুন রাজনৈতিক মাত্রা যোগ করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের আনুষ্ঠানিকতা চলমান ছিল।
www.daynik36july.com