October 28, 2026, 7:20 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করছি

মোঃ মোখলেছুর রহমান চৌধুরী, দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

মোঃ মোখলেছুর রহমান চৌধুরী, দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত কি খাচ্ছি আমরা সেমাই কারখানায় অভিযান ৩,৪০,০০০/- (তিন লাখ চল্লিশ হাজার) টাকা জরিমানা।

“আলিফ লাচ্ছা সেমাই” এর কারখানা, নিশিন্দারা, বগুড়া সদর, বগুড়ায় ৩,০০,০০০/- (তিন লাখ) টাকা এবং “শাহ লাচ্ছা সেমাই কারখানা” মেসার্স মজিদ ফুড প্রোডাক্টস, নিশিন্দারা, বগুড়া সদর, বগুড়ায় ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা।।

অদ্য ০৩-০৩-২০২৬ খ্রি. তারিখ দুপুর ১২.৩০ টা থেকে শুরু হয়ে বিকাল ০৪.০০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়-

১. পায়ে মাড়িয়ে ময়দা খামি প্রস্তুত করে সেমাই তৈরি করতে দেখা যায়।
২. উৎপাদিত সেমাই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও মোড়কজাত করতে দেখা যায়;
৩. ল্যাট্রিনের মধ্যে সেমাই তৈরি করতে দেখা যায় এবং অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়।
৪. পঁচা ময়লা ও আবর্জনার স্তুপের পাশে সেমাই প্রস্তুত ও সংরক্ষণ করতে দেখা যায়।
৫. ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার করতে দেখা যায়।
৬. কারখানায় কর্মরত কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধান সামগ্রী ব্যবহার করতে দেখা যায়নি।
৭. কোনো প্রকার মান সনদ গ্রহন না করেই এবং অনিবন্ধিত অবস্থায় সেমাই উৎপাদন করতে দেখা যায় ;

এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমাদ এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারায় “আলিফ লাচ্ছা সেমাই” কারখানা, নিশিন্দারা, বগুড়া সদর, বগুড়াকে ৩,০০,০০০/- (তিন লাখ) টাকা এবং “শাহ লাচ্ছা সেমাই কারখানা” মেসার্স মজিদ ফুড প্রোডাক্টস, নিশিন্দারা, বগুড়া সদর, বগুড়াকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আনুমানিক ১০০ কেজি পায়ে মাড়িয়ে প্রস্তুতকৃত ময়দা বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং অন্যান্য সাপোর্ট স্টাফ। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম।

এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।



আমাদের পেজ লাইক করুন