October 28, 2026, 12:38 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত ০১ আসামি গ্রেফতার,

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আবু সায়েদ (৬০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারী) বিকাল ৫.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর নাসিরনগর আর্মি ক্যাম্পের মেজর ইমরন মাসুম সাব্বির এর নেতৃত্বে সেনাবাহিনীর চৌকস টহল দল দ্বারা অপারেশন পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে আবু সায়েদকে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আবু সায়েদ নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ধনু মিয়ার ছেলে। আবু সায়েদ মার্ডার মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন।
স্থানীয় ভুক্তভোগীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি, ডাকাতি সহ নানান অভিযোগ রয়েছে এবং ৫ টি ডাকাতি মামলা বিদ্যমান রয়েছে।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম জানিয়েছেন, যৌথ বাহিনীর একটি অভিযানে আবু সায়েদ কে আটক করা হয়েছে। সে এখন নাসিরনগর থানা পুলিশ হেফাজতে রয়েছে, এবং আগামীকাল তাকে আদালতে তোলা হবে।



আমাদের পেজ লাইক করুন