October 28, 2026, 12:37 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগরে জোড়া হত্যার জেরে বাড়ী ঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া হত্যার জেরে বাড়ী ঘরে ব্যাপক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে ধরমন্ডল এলাকায় জিতু মেম্বার (সাবেক ইউপি সদস্য) ও কুতুবউদ্দিনের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জিতু মেম্বার গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত খলিল মিয়া (৩৫), পিতা—মহরম কালাই মিয়া, চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে মারা যান।

নিহত জিতু মিয়া ও খলিল মিয়ার পরিবার এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
খলিল মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার গোষ্ঠীর লোকজন ক্ষুব্ধ হয়ে কুতুবউদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় শাহীন মিয়া, আমির আলী, শিশু মিয়া, অলিল মিয়া, শাহ-আলম, ছোট্ট মিয়া ও নশাই মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।

সরেজমিনে দেখা যায়, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর চারপাশে আগুনের পোড়া চিহ্ন ও ধোঁয়া ছড়িয়ে রয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, হামলাকারীরা তাদের ঘরবাড়িতে আগুন দিয়ে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এক ভুক্তভোগী বলেন, “ওরা আমাদের সবকিছু শেষ করে দিয়েছে, আমরা নিঃস্ব হয়ে গেছি।”
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 



আমাদের পেজ লাইক করুন