October 28, 2026, 2:47 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

নাদিমুল হক

নিজস্ব প্রতিবেদক;

 

গাইবন্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা ডাম্পট্রাকের পেছনে ওপর একটি ডাম্পট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবোঝাই একটি ডাম্পট্রাক দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেমে থাকা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে বালুবাহী ট্রাকটির চালক ও তার সঙ্গে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। থেমে থাকা ট্রাকে লোক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


নিহত ট্রাকের চালক আব্দুর রহিম (৪২) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার আইয়ুব আলীর ছেলে এবং সঙ্গে থাকা চাঁন মিয়া (৩৫) জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের গেন্দা শেখের ছেলে। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী।
 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনার শিকার দুটি বালুবোঝাই ডাম্পট্রাক জব্দ করা হয়েছে। 
 



আমাদের পেজ লাইক করুন