April 16, 2026, 9:33 pm
শিরোনাম :
চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার। রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজন বিজন কান্তি সরকারকে তারেক রহমানের বিশেষ সহকারী নিয়োগে রাজবাড়ীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা
নোটিশ :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লক্ষ্মীপুরের রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

shaforan

লক্ষীপুর জেলা প্রতিনিধি:

শুক্রবার বাদ আসর রায়পুর বড় মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী,সাবেক পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম আলমাস,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান,৫নং ইউনিয়ন বিএনপির সভাপতি এড,জাকির হোসেন জাকির, পৌর যুবদলের সভাপতি নুরে হেলাল মামুন, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম কামনা করা হয়।

বিগত নির্বাচনে মরহুমা খালেদা জিয়া লক্ষ্মীপুর ২ আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন।
এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।



আমাদের পেজ লাইক করুন