April 16, 2026, 10:52 pm
শিরোনাম :
চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার। রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজন বিজন কান্তি সরকারকে তারেক রহমানের বিশেষ সহকারী নিয়োগে রাজবাড়ীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা
নোটিশ :

রাজবাড়ীত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন ।

আক্কাস আলী খান

রাজবাড়ী জেলা প্রতিনিধি;

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ ( সদর ও গোয়ালন্দ) আসন থেকে ৫ জন ও রাজবাড়ী-২(পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসন থেকে ১০ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার সেখ মোহাম্মদ জামাল উদ্দিন।
জানা গেছে, রাজবাড়ী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমীর এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে জেলার সেক্রেটারী মোঃ আরিফুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু,জাকের পার্টির প্রার্থী হিসেবে দলটির জেলার সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।
অপরদিকে, রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ ওরফে হারুন মাস্টার, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে জেলার প্রধান সমন্বয়করী সাইয়েদ জামিল ওরফে জামিল হিজাযী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আব্দুল মালেক, জাতীয় পার্টির প্রার্থী মোঃ শফিউল আজম খান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাসিরুল হক সাবু, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম ও সোহেল রানা রাজ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নাসিরুল হক সাবু ও মুজাহিদুল ইসলাম বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এদিক বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর পক্ষে তার মেয়ে ফারজানা হক অনি মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।



আমাদের পেজ লাইক করুন