April 16, 2026, 10:52 pm
শিরোনাম :
চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার। রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজন বিজন কান্তি সরকারকে তারেক রহমানের বিশেষ সহকারী নিয়োগে রাজবাড়ীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা
নোটিশ :

বরগুনায় জামায়াত ও সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

কাসেম হাওলাদার

 

বরগুনা প্রতিনিধি:

 

বরগুনা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বরগুনা পৌর জামায়াত ইসলামী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভার সঞ্চালনা করেন বরগুনা পৌর জামায়াত ইসলামের সেক্রেটারি মো. হাবিবুর রহমান এবং সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জলিল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, বরগুনা জেলা জামায়াতের আমীর ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাও: মুহিব্বুল্লাহ হারুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আল-মামুন এবং বরগুনা জেলা জুয়েলার্স সমিতির সভাপতি উত্তম কুমার।

বরগুনা জেলা জামায়াতের আমীর ও বরগুনা-১ সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাও: মুহিব্বুল্লাহ হারুন বলেন, সংখ্যাগরিষ্ঠ বা লবিস্ট প্রভাবের রাজনীতি আমাদের উদ্দেশ্য নয়। আমরা সবাই একই দেশের নাগরিক। সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করছি। উন্নয়ন, ন্যায়বিচার ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।



আমাদের পেজ লাইক করুন