October 28, 2026, 3:47 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভোক্তা-অধিকারের অভিযান দু’ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

হাসমত আলী

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিনা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এ সময় নিয়ম বহির্ভুত ব্যবসা পরিচালনা করার জন্য দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১০.৪৫ থেকে বেলা ১২.৩০ পর্যন্ত তদারকিমূলক এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
চুয়াডঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এ সময় নিয়ম বহির্ভুত ব্যবসা পরিচালনা করার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ এন্ড ক্রোকারিজ গার্ডেনকে (মো: আলমগীর হোসেন) ৩০ হাজার টাকা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুসারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য মেসার্স জননী ফার্মেসীকে (মো: মেজবাউদ্দীন) ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে ত্রুটি সংশোধনপূর্বক ব্যবসা পরিচালনার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টীম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।



আমাদের পেজ লাইক করুন