October 28, 2026, 3:00 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীর পাংশায় পৃথক দুটি অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ তিন গ্রেফতার ।

আক্কাস আলী খান

 

রাজবাড়ী জেলা প্রতিনিধি;

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে পাংশার মাছপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পাংশা উপজেলার মাছপাড়া ইউপির গাড়াল গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে সজিব মন্ডল (২১), মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়ে গ্রামের মন্নু মোল্লার ছেলে নাজমুল হাসান মুন্না (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবী নগর উপজেলার বাড়াইল গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে মোঃ সমীর মিয়া (৩২)।

থানা সুত্রে জানা যায়- পাংশা থানার মামলা নং-১৫, তারিখ-২৫/১১/২০২৫ খ্রিঃ, ধারা-৪১৩ পেনাল কোড অনুযায়ী জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের দিক নির্দেশনায় ও পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকারের সার্বিক তত্ত্বাবধানে এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সাজিদ আহমেদ ও সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার বিকালে মাছপাড়া উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে সজিব মন্ডলের দেখানো মতে মাছপাড়া উত্তর বাজারের মা-বাবার দোয়া মোটরস (আলিমের গ্যারেজ) এর সামনে থেকে রেজিস্ট্রেশনবিহীন ম্যাট ব্লু রঙের একটি TVS Apache RTR মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

অপরদিকে একই দিলে পাংশা থানার এফআইআর নং-২০, তারিখ- ২৫/০৭/২০২৫ খ্রিঃ,, জি আর নং-১৭৪, তারিখ- ২৫/০৭/২০২৫ খ্রিঃ,, ধারা- ৪৫৪/৩৮০, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী আরেকটি চুরি মামলার তদন্তে এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান পরিচালনা করে নাজমুল হাসান মুন্না ও মোঃ সমীর মিয়ার দেখানো মতে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন ভিটিজাগরাচর ভোজন বাড়ী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের সামনে পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে রেসিং ব্লু রঙের Yamaha R15 মোটরসাইকেলটি উদ্ধার করে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”



আমাদের পেজ লাইক করুন