রাজবাড়ী জেলা প্রতিনিধি;
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাত ৩টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর আহাদুজ্জামান শুভ’র নেতৃত্বে পরিচালিত এ বিশেষ অভিযানে একটি ফাইভ গান, সাতটি ব্ল্যাংক কার্টিজ, সাত পিস ইয়াবা, একটি ফায়ারিং পিন ও একটি স্টিল অস্ত্রের পার্টস উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন— হরিণবাড়িয়া গ্রামের মো. কামরুল ইসলাম (২৫) ও মো. সাজেদুল ইসলাম। অভিযান শেষে তাদেরকে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।