July 30, 2026, 6:06 am
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

ভোলার ৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা

নাদিমুল হক

স্টাফ রিপোর্টার;

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।

ভোলা-১ (সদর) আসনে গোলাম নবী আলমগীর, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন। 

প্রার্থীদের নাম ঘোষণার পর ভোলা শহরের মহাজনপট্টি জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উল্লাস করতে দেখা যায়।

এ ছাড়া নাম ঘোষণার পর ভোলা-২ আসনের প্রার্থী সাবেক এমপি হাফিজ ইব্রাহীম এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ থেকে বিরত থেকে আল্লাহর শুকরিয়া আদায়ের কথা বলেন। একই সঙ্গে নেতাকর্মীদের মানুষের দ্বার দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার নির্দেশ দেন।



আমাদের পেজ লাইক করুন