October 28, 2026, 11:37 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বিশ্ব পোলিও দিবসে কুমিল্লায় রোটারির বর্ণাঢ্য আয়োজন

রিপোর্টারের নাম

কুমিল্লা প্রতিনিধ :-

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে কুমিল্লা অঞ্চলের সকল রোটারি ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর টাউন হল মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রোটা. পিডিজি দিলনাশি মোহসেন।
প্রোগ্রাম চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই-এর সভাপতি রোটা. এ. ডি. এম. এনামুল হক জুয়েলের সঞ্চালনায় আলোচনা করেন রোটা. আবু আজমল পাঠান, রোটা. সফিকুল ইসলাম শামীম, রোটা. মো. জাকির হোসেন, রোটা. লুৎফুল বারী চৌধুরী, রোটা. প্রফেসর জামাল নাসের, রোটা. হায়াতুন্নবী মজুমদার, এবং ক্লাব প্রেসিডেন্টদের পক্ষে বক্তব্য রাখেন রোটা. অরুণ কান্তি সাহা ও রোটা. জাহাঙ্গীর হোসেন মৈশান।

বক্তারা বলেন, ১৯৮৫ সালে রোটারি ইন্টারন্যাশনাল বিশ্ব থেকে পোলিও নির্মূলের অঙ্গীকার ঘোষণা করে এবং ১৯৮৮ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ ও রোটারি ইন্টারন্যাশনাল যৌথভাবে বিশ্বব্যাপী পোলিও নির্মূল কর্মসূচি শুরু করে। সেই থেকে প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস হিসেবে পালন করা হয়।

বক্তারা আরও জানান, রোটারির প্রচেষ্টায় বর্তমানে বিশ্বব্যাপী ৯৯.৯% পোলিও নির্মূল করা সম্ভব হয়েছে। শুধুমাত্র পাকিস্তান ও আফগানিস্তানে এখনো এই রোগ পুরোপুরি নির্মূল করা যায়নি। বাংলাদেশ ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা পায়।



আমাদের পেজ লাইক করুন