October 28, 2026, 3:47 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পুঠিয়ার মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জে গ্রেফতার

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি:

পুঠিয়ার মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জে গ্রেফতার ।
‌ র‍্যাব-১২, সিরাজগঞ্জের কমান্ডারের দিকনির্দেশনায় র‍্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‍্যাব জানায়, ২৩ অক্টোবর বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে “সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে দক্ষিণ পার্শ্বে রাজশাহী-ঢাকাগামী মহাসড়কে” এই অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামির কাছ থেকে মাদকদ্রব্য হেরোইন, মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মো. লালন (২৭), পিতা মৃত বাবু, গ্রাম-চক জামিরা, ডাকঘর-জামিরা, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীর এলাকায় বসবাস করে । মাদক ব্যবসা ছিল তার পেশা ।

র‍্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি বাসযোগে হেরোইন বহন করে নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ আশপাশ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন