মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন মুন্সিগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বলুয়াকান্দি ইউনিয়ন ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ কে কেন্দ্র করে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন উপস্থিতি নেতাকর্মীরা।
এ সময়ে উপস্থিত ছিলেন,বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহানউদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব শরীফ হোসেন মাস্টার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনির হোসেন, বালুয়াকান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফুয়াদ মৃধা,বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নোমান বিল্লা বাবু সহ শত শত নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় কেন্দ্রীয় নেতা আ.ক.ম মোজাম্মেল হক বলেন যারা দলের জন্য কাজ করেছে এবং সাধারণ মানুষের পাশে থাকবে, মানুষ এমন প্রার্থীকে খুঁজে নেবে। আমরা দলের জন্য কাজ করি, অতীতেও দলের জন্য কাজ করে গিয়েছি। হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করে কখনো পিছিয়ে যায়নি। সারা জীবন আমরা ধানের শীষের পক্ষে কাজ করে যাবো। ধানের শীষ কে জয় করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।