শওকতুল ইসলাম চকরিয়া প্রতিনিধি দৈনিক৩৬জুলাই
কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ন.ম. শহীদ উদ্দিন ছোটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কুতুবদিয়া প্রেসক্লাবের উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. হাছান কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আকবর খাঁন।সভায় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাছান,কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম,
ধূরুং হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোরশেদ আলম,কবি জসিম উদ্দীন হাইস্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমানসহ বিভিন্ন রাজনীতির ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত চেয়ারম্যান আ.ন.ম. শহীদ উদ্দিন ছোটনকে কুতুবদিয়া বড়ঘোপের উন্নয়নের একমাত্র কারিগর উল্লেখ করে তার ভূয়সী প্রশংসা করেন।তার নেতৃত্বে বড়ঘোপ ইউনিয়ন দেশের অন্যতম ইউনিয়ন হিসেবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।তাছাড়া সমাজসেবায় তার অসামান্য অবদানের কথাও তুলে ধরেন এবং বড়ঘোপ ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর সফলতা কামনা করেন।
চেয়ারম্যান ছোটন বলেন,বড়ঘোপ ইউনিয়নসহ কুতুবদিয়ার আমূল পরিবর্তনে তিনি দূঢ্ প্রতিজ্ঞাবদ্ধ।বড়ঘোপ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন ও দ্বীপ উপজেলা কুতুবদিয়াকে পর্যটনশিল্প নগরী হিসেবে গড়ে তুলতে তার নানাবিধ পদক্ষেপের কথাও তুলে ধরেন। এসময় তিনি স্বপ্নের কুতুবদিয়াকে বির্নিমানে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন।