October 28, 2026, 3:52 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি স্থায়ী বহিষ্কার*

রাকিবুল হাসান

মোঃরাকিবুল হাসান
চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আগমুহূর্তে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগে চবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

রোববার (১২ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়, বহিষ্কৃত মামুনের সঙ্গে যেন কেউ কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখেন।
এদিকে চবি ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে, মামুন দীর্ঘদিন ধরেই ছিলেন নির্যাতিত ও দমন-পীড়নের শিকার একজন ত্যাগী নেতা।

জুলাই অভ্যুত্থানের সময়ও তিনি চবি ছাত্রদলের হয়ে সম্মুখ সারিতে লড়েছেন। কিন্তু সাম্প্রতিক চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল গঠনে ত্যাগী ও মাঠপর্যায়ের কর্মীদের উপেক্ষা করা হলে মামুন কিছু স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেন, যা শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে দাঁড়ায়।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের একজন কর্মী বলেন, মামুন ভাই চবি ছাত্রদলের সবচেয়ে ত্যাগী নেতা। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে চবি ছাত্রদলকে টিকিয়ে রেখেছিলেন। জুলাইয়ের সম্মুখসারির অনেকে চাকসুতে অংশগ্রহণেরও সুযোগ পায়নি। এটা আমাদের সবাইকে ক্ষুব্ধ করেছে। তাই ছাত্রদলের ওরকম কিছু স্বতন্ত্র প্রার্থীর পাশে দাঁড়িয়েছিলেন মামুন ভাই। এর জন্যই আজ তাকে বহিষ্কার করা হলো।

২০২৩ সালের ১১ আগস্ট কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চবি শাখা ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হন মোহাম্মদ আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন হৃদয়।



আমাদের পেজ লাইক করুন