আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে, উপজেলা স্বাস্থ্য ও স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অফিসার, কামাল হোসেনের সঞ্চালনায়, রবিবার (১২ অক্টোবর) সকালে বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা , উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর সালাম, আনসার ভিডিপি কর্মকতা হোসনেআরা, বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা -চাঁদ সুলতানা , স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন তিনি বলেন,
“টাইফয়েড জ্বর একটি মারাত্মক সংক্রামক রোগ, যা দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশু ও কিশোরদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সবাইকে এ টিকা গ্রহণে সচেতন হতে হবে।”
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
সংবাদ প্রেরনঃ
আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি
তারিখ ঃ ১২/১০/২০২৫ইং।