October 28, 2026, 3:52 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন যুবদলের সম্মেলনে – এটি এম নুরুল বশর চৌধুরী

শওকতুল ইসলাম

 

শওকতুল ইসলাম  চকরিয়া প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

কক্সবাজার,কুতুবদিয়া উপজেলার আওতাধীন ৬নং আলী আকবর ডেইল ইউনিয়ন যুবদলের দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (১১ই অক্টোবর ২০২৫ ইং) বর্ণীল আয়োজনে হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

 

আলী আকবর ডেইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম.কাউছার হোসাইন রিপন এর সভাপতিত্বে, সদস্য সচিব নুরুল আলম কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য,কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, এটিএম নুরুল বশর চৌধুরী, শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক,সাবেক চেয়ারম্যান, এম. মোবারক হোসাইন, কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী, সদস্য সচিব এম এ সালাম কুতুবীসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি এটি এম নুরুল বশর চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,আমি মনে করি অন্তবর্তী সরকার শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে সঠিকভাবে কাজ করেন, তবেই বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে। একজন রাজনৈতিক নেতা, কর্মী ও সমর্থক হিসেবে আমাদের জনগণকে আস্থায় রাখতে হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। রাজনীতির মূল কথা হচ্ছে জনগণের আস্থা অর্জন।রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করে জনগণের আস্থা অর্জনে যুবদলের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সাথে সকল ভেদাভেদ ভুলে বিএনপিকে ক্ষমতায় আনতে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বানও জানান।



আমাদের পেজ লাইক করুন