October 28, 2026, 4:09 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গজারিয়ায় ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি পালনে কামরুজ্জামান রতন

মোঃ দুলাল সরকার

। মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি । দৈনিক ৩৬জুলাই

 

 

দেশনায়ক তারেক রহমানের দেয়া ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়

কৃষকদের ধান কাটা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

 

শনিবার ( ১১ অক্টোবর) সকালে মুন্সীগঞ্জ জেলা ও গজারিয়া উপজেলা কৃষক দলের উদ্যোগে স্থানীয় কৃষকদের পাঁকা ধান কেটে দেয়া হয়। এসময় জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু’র নেতৃত্বে কৃষক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এছাড়াও সড়ক নির্মাণ কাজে শ্রমিকদের সহযোগিতা ও ভবেরচর ইউনিয়নের আলীপুর, পৈক্ষারপাড়, ও গজারিয়া ইউনিয়নে উত্তর ফুলদি গ্রামে সোলার প্যানেল স্থাপন করেন।

 

৩১ দফা বাস্তবায়নে উপজেলাধীন বিভিন্ন কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য একে এম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, ভবেরর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার,উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, কৃষক দলের আহ্বায়ক সদস্য সালাউদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মিয়াজি, যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক,আশরাফুল আলম সবুজ, এবাদুল হক, উপজেলা ছাত্রদলের নেতা জহির ফরহাদ, মোঃ দাইয়ান সহ কৃষকদল ও বিএনপির অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী নেতৃবৃন্দ।



আমাদের পেজ লাইক করুন