কেশবপুরে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে তিনজনের এক মাসের কারাদণ্ড
জি. এম. সেলিম ইমরান সাহস
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আলতাপোল গ্রামের মৃত ইয়াসিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ মহিদুল ইসলাম (৫০), মৃত গোলাম রব্বানীর ছেলে আশিকুর রহমান (৫০) ও গৌরিঘোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে বাপ্পী (২৫) — তারা কেশবপুর পৌর শহরের সাবদিয়া শ্মশানসংলগ্ন এলাকায় বসে গাঁজা ও ইয়াবা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা করা হয়। অভিযানে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, “মাদকসেবী ও ব্যবসায়ীরা সমাজের জন্য হুমকি। তাই মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। জনস্বার্থেই এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে।”
www.daynik36july.com