October 28, 2026, 4:08 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তারাকান্দায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মটর সাইকেলে রোড-শো

আহসান হাবীব

আহসান হাবীব

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রায় ২ হাজার মটর সাইকেলে রোড শো ও পথ সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১১ অক্টোবর) বিকেলে গোপালপুর বাজার থেকে শুরু হয়ে ফুলপুর পৌরসভার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করা হয়।
মটর সাইকেল রোড-শো তে নেতৃত্ব দেন ময়মনসিংহ-২ ফুলপুর -তারাকান্দা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক এবং তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজী আব্দুল বাতেন,আসাদুল হক মন্ডল,রাসেল মন্ডল, এড. নজরুল ইসলাম ইসমাইল, শহিদুল ইসলাম মন্ডল, আশরাফুল আলম,আসাদ উল্লাহ আসাদ,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবি দলের সভাপতি হযরত আহম্মেদ সাকিব, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল,উত্তর জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।
জানা গেছে,দুপুর থেকে তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা মটর সাইকেল শোডাউন নিয়ে জরো হতে থাকে।



আমাদের পেজ লাইক করুন