তারিখ: অক্টোবর ১১, ২০২৫
স্টাফ রিপোর্টার: মাকসুদুর রহমান ।দৈনিক ৩৬জুলাই
নোয়াখালীতে বিয়ের নাম করে এক নারীর কাছ থেকে অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে পলাতক হয়েছেন এক যুবক। অভিযোগ উঠেছে—সন্তান থাকা সত্ত্বেও নিজের বিবাহিত পরিচয় গোপন করে নতুন করে বিয়ে করে প্রতারণা করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী ইউনিয়নের উত্তর রামপুর গ্রামের আলমগীর হোসেন ও বিবি উলফাতেমার পুত্র সৌরভ হোসেন (ছদ্মনাম) নামের ওই যুবক দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, তিনি তার স্ত্রী সালমার কাছ থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়ে যান।
ভুক্তভোগী স্ত্রী জানান, বিয়ের পর থেকেই সৌরভ তাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন এবং নিয়মিতভাবে যৌতুক দাবি করতেন। তিনি আরও বলেন, “আমি জানতে পারি, তার আগেও একটি সন্তানসহ স্ত্রী রয়েছে, কিন্তু সে বিষয়টি সম্পূর্ণ গোপন রেখেছিল।”
এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্ত সোরভ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
🔸 অভিযোগ: প্রতারণা, নির্যাতন ও আর্থিক প্রতারণা
🔸 অভিযুক্ত: সোরভ হোসেন, নোয়াখালী কোম্পানীগঞ্জের বাসিন্দা
🔸 ভুক্তভোগী: সালমা (ছদ্মনাম)
সম্পাদকের মন্তব্য: সমাজে এই ধরনের বিবাহ প্রতারণা দিন দিন বাড়ছে। আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতা ছাড়া এ প্রবণতা ঠেকানো সম্ভব নয়।