October 28, 2026, 5:56 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

আক্কাস আলী খান

 

আক্কাস আলী খান

রাজবাড়ী জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় জিহাদ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে স্থানীয় জামাল হোসেনের পুত্র এবং সংগ্রামপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে জিহাদ গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসিখুশি ও মেধাবী এই ছাত্রের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীরা তাকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। গ্রামের মানুষজন জানায়, জিহাদ ছিল অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী ছাত্র। তার মৃত্যুতে স্কুল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



আমাদের পেজ লাইক করুন