শওকতুল ইসলাম
চকরিয়া প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই
কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার সবুজবাগ আবাসিক এলাকা থেকে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী’কে অপহরণের ঘটনা ঘটেছে।অপহরণের এক দিন পর উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে তাকে উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) গৃহশিক্ষক মোহাম্মদ মুজিব কৌশলে দশ বছর বয়সী ওই শিশু’কে অপহরণ করে।পরে ঐ শিশুর পরিবার থেকে ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে বিষয়টি তার পরিবার চকরিয়া থানা পুলিশকে অবগত করে।পুলিশ অপহরণকারীকে ধরার ফাঁদ হিসেবে তার পরিবারের মাধ্যমে উক্ত অপহরণকারীর প্রদত্ত বিকাশ নাম্বারে কিছু মুক্তিপণ প্রদান করে। বিকাশ নম্বরের সূত্র ধরে
বুধবার (৮ অক্টোবর) তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার এস আই জাকির হোসেনের নেতৃত্বে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অভিযুক্ত গৃহশিক্ষকের বাসা থেকে ওই শিশুকে অক্ষত অবস্হায় উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। উদ্ধার হওয়া শিশু চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।
ভুক্তভোগীর বাবা জানান, ‘সবুজবাগের বাসায় মেয়েকে পড়াতেন গৃহশিক্ষক মোহাম্মদ মুজিব। মঙ্গলবার বিকেলে সুকৌশলে পরিবার সদস্যদের অগোচরে ওই শিক্ষক বাসা থেকে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘বুধবার রাত ১০টার দিকে ভুক্তভোগী ওই শিশুকে থানায় নিয়ে এসেছেন অভিযান পরিচালনাকারী চকরিয়া থানা পুলিশ টিমের সদস্যরা।
এ ঘটনায় জডিতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।