October 29, 2026, 2:56 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষে চকরিয়ায় র‌্যাব-১৫ এর মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

শওকতুল ইসলাম

 

 

শওকতুল ইসলাম

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বটতলী এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর আয়োজনে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৫) সকালে কাকারা ইউনিয়নের বটতলী বাজার এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-১৫ কক্সবাজার এর উপ-অধিনায়ক এহতেশামুল হক খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ।

কাকারার স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে আয়োজিত র‌্যাবের এই মাদকবিরোধী আলোচনাসভা সর্ব মহলে প্রশংসার দাবি রাখে।

 

প্রধান অতিথি এহতেশামুল হক বলেন, দেশে প্রায় ৫০ লাখ লোক মাদকসেবনের সাথে জড়িত।বিশেষ করে যুবকদের মধ্যে এর প্রার্দুরভাব বেশি। এটিকে চিরতরে নিমূল করা দরকার। মাদক নিরাময়ের চেয়ে প্রতিরোধ করা উত্তম।

 

 

এ জন্য মাদক প্রতিরোধে সচেতন ও সোচ্চার হওয়ার পাশাপাশি সবাইকে বিশ্বস্হ সোর্স হিসাবে নি:ভয়ে র‌্যাবকে তথ্য শেয়ার করার আহ্বান জানান তিনি।

 

বিশেষ অতিথি ধনঞ্জয় দেবনাথ মাদকের কুফল তুলে ধরে বলেন, সর্বগ্রাসী মাদক আমাদের জীবনের আয়ু কেড়ে নেওয়ার পাশাপাশি আমাদের জীবন যৌবন উভয়ই শেষ করে দেয়।তাই এর বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি এটি নির্মূলে সবার ভূমিকা রাখা দরকার।

 

সভা শেষে উপস্থিত সবাই মাদক নির্মূলে সচেতনতা তৈরির অঙ্গীকার ব্যক্ত করেন এবং এমন সচেতনতা মূলক সভা আয়োজন করার জন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।



আমাদের পেজ লাইক করুন