October 28, 2026, 10:27 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নরসিংদীতে এএসপি আনোয়ারের ওপর হামলা: বিএনপি নেতা আলমগীরকে কারণ দর্শানোর নোটিশ

নাজমুল হাসান

 

নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের ওপর হামলার ঘটনায় বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করে শহর বিএনপির সহসভাপতি আলমগীর হোসাইনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।

 

বুধবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল।

 

নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক উদ্দিন ভূইয়া স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গত ৪ অক্টোবর (শনিবার) শহরের আরশিনগর সিএনজি ট্যাম্পু স্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।

 

পত্রে বলা হয়, “আপনি সিএনজি স্ট্যান্ডের ইজারাদার ও সিএনজি শ্রমিক সমিতির সভাপতি, পাশাপাশি শহর বিএনপির সহসভাপতি। এ হামলার ঘটনায় বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। আপনি শহর বিএনপির সহসভাপতি হিসেবে এ দায় এড়াতে পারেন না। তাই আপনাকে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করতে বলা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে একতরফাভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এ বিষয়ে শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল বলেন, “আমার জানামতে আলমগীর হোসেন পৌর শহরের একজন ইজারাদার হিসেবেই টাকা তোলেন। তবে পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনাটি সম্পূর্ণ ন্যাক্কারজনক। এই ঘটনার কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই দলের ভাবমূর্তি পুনরুদ্ধারে আমরা লিখিতভাবে আলমগীরের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছি এবং তদন্তের পর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

 

উল্লেখ্য, গত শনিবার (৪ অক্টোবর) রাতে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শহরে নিয়মিত টহল দিচ্ছিল। এসময় আরশিনগর এলাকায় ভয়ভীতি দেখিয়ে যানবাহন থেকে চাঁদা তোলার খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে চাঁদা তোলার বিষয়টি দেখতে পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নিতে গেলে শহর বিএনপির সহসভাপতি আলমগীর হোসেনের নির্দেশে একদল লোক পুলিশের কাজে বাধা দেয় এবং অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালায়।

 

এ ঘটনায় শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। পরে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তবে চারদিন পেরিয়ে গেলেও বিএনপি নেতা আলমগীরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।



আমাদের পেজ লাইক করুন