October 28, 2026, 9:09 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার*

রাকিবুল হাসান

মোঃ রাকিবুল

চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

 

গ্রেপ্তার মো. মোবারক হোসন (৩৫), নগরের বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া এলাকার বাসিন্দা ফয়েজ আলীর ছেলে।নিহত ফুল মিয়া খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাসিন্দা ও পেশায় বাসের হেলপার ছিলেন। তিনি পরিবার নিয়ে নগরের বায়েজিদ থানার মাইজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।র‌্যাব-৭ জানায়, গত ২৮ সেপ্টেম্বর ফুল মিয়ার সঙ্গে বাসার মালিক মোবারক হোসেনের পানি ও বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোবারক ও তার সহযোগীরা ফুল মিয়াকে মারধর করেন।এতে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

পরে মোবারক ও তাঁর সহযোগীরা ফুল মিয়ার মরদেহ কৌশলে হাসপাতাল থেকে এনে বাসার নিচতলায় ফেলে রেখে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর নিহত ফুল মিয়ার স্ত্রী বাদী হয়ে নগরের বায়েজিদ বোস্তামী থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা করেন।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ফুল মিয়া হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের প্রধান আসামি মোবারককে শনাক্ত করার পর গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ অক্টোবর) রাতে নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন