October 28, 2026, 6:11 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল (খৈয়ম গ্রুপ) এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আক্কাস আলী খান

 

আক্কাস আলী, রাজবাড়ীপ্রতিনিধি ঃ দৈনিক ৩৬জুলাই

 

 

রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল (খৈয়ম গ্রুপ) এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (০৪ অক্টোবর) সকালে রাজবাড়ী শহরস্থ পৌর মিলানায়তন অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল (খৈয়ম গ্রুপ) এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

র‍্যালীটি পৌর মিলানায়তনের সামনে থেকে শুরু করে বড়পুল গোল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

 

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নাঈম আনসারী, জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা মোঃ আইয়ুব খান আনসারী, জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ লোকমান হোসেন’ সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 

আলোচনা সভা শেষে এক দোয়ার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের উদ্দেশ্য করে দোয়া করা হয়।



আমাদের পেজ লাইক করুন