October 29, 2026, 3:58 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মিঠামইনে পারিবারিক কোন্দলে চাচা শ্বশুর নিহত, জামাই অভিযুক্ত

জোনায়েদ হোসেন জুয়েল

মোঃজোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে কোদালের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ মুকতু মিয়া (৬৫)। তিনি কলাপাড়া গ্রামের মৃত আবদুল মালেক মিয়ার ছেলে। অভিযুক্ত সোহেল মিয়া (৩২) ভরা গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই অবস্থান করছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভাইদের মধ্যে জমি-সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল বহুদিন ধরে। শুক্রবার সকালে এ নিয়ে মুকতু মিয়া ও তার ভাই মফিজ মিয়ার মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে হাতাহাতির সময় মফিজ মিয়ার মেয়ের স্বামী সোহেল মিয়া ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে মুকতু মিয়াকে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত সোহেল মিয়া পালিয়ে যায়।

মিঠামইন থানার ওসি আলমগীর কবির বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে।”



আমাদের পেজ লাইক করুন