October 29, 2026, 4:54 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীর পাংশায় অন্তঃসত্তা গৃহবধূর আত্মহত্যা 

আক্কাস আলী খান

 

আক্কাস আলী খান

রাজবাড়ী জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আলপনা (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছেন। আলপনা আল আমিন চুন্নুর (২৮) স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ৩ অক্টোবর রাত আনুমানিক ৪টার দিকে আলপনা তার স্বামীর বসতঘরের আড়ার সঙ্গে শাড়ির কাপড় দিয়ে গলায় ফাঁস দেন। স্বামী আল আমিন চুন্নু শব্দ পেয়ে ঘরে এসে দেখেন তার স্ত্রী গলায় ফাঁস নিয়েছেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। প্রতিবেশীরা শাড়ী কেটে আলপনাকে নিচে নামিয়ে আনেন, তবে ততক্ষণে তিনি মারা গেছেন।

জানা যায়, মৃত আলপনা প্রায় ৪-৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং বর্তমানে তাদের ৯ মাসের একটি পুত্রসন্তান জীবিত আছে। আল আমিন এবং আলপনা উভয়েরই এটি দ্বিতীয় বিবাহ ছিল এবং তাদের পূর্বের সংসারেও সন্তান রয়েছে।

 

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ লেগেই থাকত। প্রাথমিক ধারণা, এই পারিবারিক অশান্তির কারণেই আলপনা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পাংশা থানার এসআই সাজ্জাদ হোসেন শাওন ঘটনাস্থলে যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।



আমাদের পেজ লাইক করুন