October 28, 2026, 6:11 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন

সাইফুল ইসলাম

 

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, দৈনিক ৩৬জুলাই

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এবং জেলা ছাত্রদলের নির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক তাকিউল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম, কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক নিজাম আলম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু, চাপড়তলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক স্বপন আহমেদ, উপজেলা ছাত্রনেতা মাতিনুল হক শাকিল, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাকিব, ছাত্রনেতা রুবেল, যুবনেতা রাসেল মিয়া প্রমুখ।

 

এছাড়াও উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন তরুণ সংগঠক বখতিয়ার উজ্জামান গালিব। তিনি সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের শুভেচ্ছা জানান এবং ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

 

ছাত্রনেতারা এসময় বলেন—

“আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে একসাথে বসবাস করতে চাই। উপজেলা ছাত্রদলের অধীনস্থ সকল ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ সর্বদা সজাগ দৃষ্টি রেখেছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”



আমাদের পেজ লাইক করুন