October 28, 2026, 5:39 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূজা মণ্ডপ পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি

রাকিবুল হাসান

 

রফিকুল ইসলাম দৈনিক ৩৬ জুলাই সুনামগঞ্জ প্রতিনিধি:

 

 

 

সনাতনধর্মালম্বীদের সর্বোচ্ছ উৎসব
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি দোয়ারাবাজারে সার্বজনীন পূজা মণ্ডপ ও বিদ্যাজননী পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে উপজেলার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

ডিআইজি মুশফেকুর রহমান সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। তিনি সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে ডিআইজি  সিলেট  তাকে স্বাগত জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো.তোফায়েল আহমদ , এএসপি (
ছাতক-দোয়ারা) সার্কেল মো.আ: কাদের ও দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক।

এসময় রেঞ্জ অফিস,জেলা পুলিশ এবং থানা পুলিশের কর্মকর্তারা ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশীদ,সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, কোষাধ্যক্ষ সোহেল মিয়া, দপ্তর সম্পাদক সুমন আহমদ,প্রচার সম্পাদক জহিরুল হক সানি প্রমুখ উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন